ঢাকাশুক্রবার , ৩ জানুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

admin
জানুয়ারি ৩, ২০২০ ৩:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: “সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজ কল্যাণ এগিয়ে চলে” এই শ্লোগানকে সামনে রেখে যশোরের বাঘারপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এদিন সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের যৌথ আয়োজনে র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলানায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ আসনের এমপি রনজিৎ কুমার রায়। উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হাসান আলী প্রমুখ।

স/এষ্