এম.এম. রহমান,মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জে যোগ দেযার একদিন পরই প্রবাসী কল্যাণ ডেস্ক খোলার ঘোষনা দিয়েছেন মুন্সীগঞ্জের নবাগত পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম।
প্রবাসী প্রবণ এলাকা হিসেবে পরিচিত মুন্সীগঞ্জের প্রবাসীদের সহায়তার জন্য প্রবাসী কল্যাণ ডেস্ক খোলার ঘোষনা দিয়েছেন তিনি। গত ২৯ই ডিসেম্বর রোববার নতুন পুলিশ সুপার হিসেবে মুন্সিগঞ্জ জেলায় যোগদান করেন জনাব আব্দুল মোমেন পিপিএম।
যোগদান করার পর ৩০ই ডিসেম্বর এক বিশেষ সাক্ষাৎকার প্রদান করেন। সাক্ষাৎকারে তিনি মুন্সিগঞ্জ জেলার প্রবাসী মানুষদের জন্য প্রবাসী কল্যাণ ফান্ড গঠণের বিষয়টি জানান। তিনি বলেন, মুন্সীগঞ্জ একটি ঐতিহ্যবাহী জেলা। এ জেলার অধিবাসীরা শান্তিপ্রিয় ও পরিশ্রমী।
জেলার অধিকাংশ মানুষ প্রবাসী হওয়ায় তাদের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আমাদের দেশে আসে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এ কারনে এই কল্যান ডেস্ক গঠন করা হবে। এই কল্যান ডেস্ক থেকে প্রবাসীদের নানা সমস্যার বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতা করা হবে। প্রবাসীরা পুলিশ সুপারের কার্যালয়ে এসে এই সুবিধা উপভোগ করতে পারবে।
স/এষ্

