ঢাকারবিবার , ২৯ ডিসেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মানিকগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করায় এক কিশোর সংশোধনাগারে

admin
ডিসেম্বর ২৯, ২০১৯ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কৃষ্ণ চন্দ্র রাজবংশী, মানিকগঞ্জ প্রতিনিধি : জেলার সাটুরিয়া উপজেলার এক এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে শাওন হোসেন (১৭) নামে আরেক এসএসসি পরীক্ষার্থীকে ১ মাসের জন্য কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে শাওনকে এক মাসের জন্য কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে কুলসুম সম্পা।

শাওন হোসেন সাটুরিয়া উপজেলার ব্রাহ্মণবাড়ির নুরুমিয়ার ছেলে।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে কুলসুম সম্পা চমক নিউজকে জানান, শনিবার রাতে শাওন তার পাশের গ্রামের এক সহপাঠীকে উত্ত্যক্ত করে। এ সময় এলাকাবাসী তাকে আটক করে। পরে শাওন তার সহপাঠীকে উত্ত্যক্ত করার বিষয়টি স্বীকার করলে তাকে এক মাসের জন্য কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

স/এষ্