ঢাকাবুধবার , ২৫ ডিসেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির শুভেচ্ছা

nayem ahmed
ডিসেম্বর ২৫, ২০১৯ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মতিউর রহমানঃ ২৪ ডিসেম্বর,শত পথ পেরিয়ে ৬৭ বছরে পদার্পণ করলো জাতীয় দৈনিক”ইত্তেফাক”। এ উপলক্ষে ২৪ ডিসেম্বর(মঙ্গলবার) রাজধানীর কাওরান বাজারস্থ প্রধান কার্যালয়ে উদযাপিত হলো প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।

ঐতিহ্যবাহী এই সংবাদপত্রের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলের শুভেচ্ছা জানিয়েছে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি।

১৯৫৩ সালের ২৪ ডিসেম্বর ইত্তেফাক দৈনিক হিসেবে যাত্রা শুরু করে। তারপর অনেক বাধা অতিক্রম করে এখনো সত্য ও সুন্দরের পথ ধরে রেখেছে এই পত্রিকা।

দৈনিক ইত্তেফাক কখনোই বাণিজ্যের জন্যে কিংবা কাউকে সমাজে হেয় করার জন্য সংবাদ পরিবেশন করেনি। ইত্তেফাক কখনোই রাগ-বিদ্বেষ চরিতার্থ করতে সংবাদ পরিবেশন করেনি। প্রতিষ্ঠাকাল থেকে ইত্তেফাকের সেই পুরনো আদর্শই এখনও একমাত্র সম্পাদকীয় নীতি।

আর তা হলো, নিরপেক্ষ এবং নির্ভীক সাংবাদিকতার ধারা অনুসরণ এবং গণমানুষের মনে স্বাধীনতা সংগ্রামের মূল চেতনাকে বাঁচিয়ে রাখা, সাম্প্রদায়িকতা ও মৌলবাদের সঙ্গে আপস না করা এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবিচল থাকা। দৈনিক ইত্তেফাক প্রকাশনার প্রথম দিন থেকে এ নীতির পথ থেকে সরে আসেনি।

স/এস্