ঢাকাবুধবার , ২৫ ডিসেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফরিদপুরে ১৫ হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

nayem ahmed
ডিসেম্বর ২৫, ২০১৯ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি : গত কয়েদিনের শীতে সারাদেশের সাথে বিপর্যস্ত হয়ে পড়েছে ফরিদপুর। বিশেষ করে নিম্ম আয়ের খেটে খাওয়া মানুষ সবচাইতে বেশী সমস্যায় রয়েছে। আর এ অবস্থায় ফরিদপুরের সালথা ও নগরকান্দা উপজেলার ১৫ হাজার শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা এ্যাড. জামাল হোসেন মিয়া।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার কদমতলি চেয়ারম্যান বাড়িতে তাঁর পক্ষ থেকে বিতরণ করা হয় এই কম্বল। আর এ কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মোঃ কামাল হোসেন মিয়া, তালমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজ খলিফা, তালমা ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ারা বেগম, স্থানীয় ইউপি সদস্য কুদ্দুস মেম্বার প্রমুখ।

এসময় দুটি উপজেলার ১৫ হাজার অসহায় দরিদ্র শীর্তাত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা শুরু করা হয়। যা ধারবাহিকভাবে চলবে বলে সাংবাদিকদের জানান জামাল হোসেন মিয়া।

স/এষ্