ঢাকাশুক্রবার , ৬ ডিসেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১০ ডিগ্রি সেলসিয়াস

admin
ডিসেম্বর ৬, ২০১৯ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় জেলাজুড়ে কয়েক দিন ধরেই তীব্র শীত অনুভূত হচ্ছে। জেলার তেঁতুলিয়ায় এখন দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশাও পড়ছে, এরই সাথে কনকনে ঠান্ডা বাতাস।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় তেঁতুলিয়ায় ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে দিনের বেলা রোদের দেখা মিললেও বিকেলের পর থেকে উত্তরের হিমেল ঠান্ডা বাতাসের সঙ্গে শীত অনুভূত হতে থাকে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রহিদুল ইসলাম শুক্রবার সকালে তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। চলতি শীত মৌসুমে তেতুলিয়ায় রেকর্ডকৃত দেশের এ পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। আগামীতে শীত আরও বাড়বে বলে তিনি জানান।

স/এষ্