নিজস্ব প্রতিনিধি : ভোলা ট্রিবিউন ২৪ ডটকমের উপদেষ্টা সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট, বিএমএসএফ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ দৈনিক আলোকিত সকাল’র ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি দ্বীপজেলা ভোলার সন্তান।
দীর্ঘ বছর ধরে জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টাল সহ একাধিক পত্রিকায় সম্পাদক পদে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। এ ছাড়াও তিনি দেশের বৃহত্তম সাংবাদিক সংগঠন “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র” কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তিনি অনলাইন এডিটরস কাউন্সিলের স্বপ্নদ্রষ্টা ও বর্তমানে আহবায়কের দায়িত্বে রয়েছেন।
একজন কলামিস্ট হিসেবেও তাঁর সুখ্যাতি রয়েছে। তিনি সমসাময়িক বিষয় নিয়ে বাঙলা ও ইংরেজি দৈনিকে কলাম লিখেন। বই লিখে পেয়েছেন পাঠক মহলে জনপ্রিয়তা। ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আলোকিত সকাল’র ভারপ্রাপ্ত সম্পাদক হওয়ায় বিভিন্ন মহল থেকে তাকে ব্যপক শুভেচ্ছা জানিয়েছে।
স/এষ্

