টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে গতকাল মঙ্গলবার সকালে টঙ্গী বাজার এলাকায় র্যাব-১ এর সদস্যরা অভিযান চালিয়ে মো: দ্বীন ইসলাম (৫০) ও মো: কামাল হোসেন (৩৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।
র্যাব সূত্রে জানা যায়, টঙ্গী বাজার এলাকায় দেশীয় চোলাইমদ বিক্রি করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর কোম্পানী কমান্ডার লেঃ আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে ১০৬লিটার দেশীয় চোলাই মদ ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫৩ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা র্যাবের জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ গাজীপুর মহানগরীর টঙ্গীর বিভিন্ন এলাকায় দেশীয় চোলাইমদ বিক্রি করে আসছিল।
স/এষ্

