ঢাকাসোমবার , ২ ডিসেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গোয়াইনঘাটে ডিজিটাল পদ্ধতিতে ধান কাটা উৎসব

admin
ডিসেম্বর ২, ২০১৯ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রয়কৃত প্রযুক্তি নির্ভর কম্বাইন্ড হারভেস্টর ও মেশিনের মাধ্যমে ধান কাটা উৎসবের উদ্বোধন করা হয়েছে।

গতকাল সোমবার বিকেলে উপজেলা ডৌবাড়ি ইউনিয়নে “মাঠ দিবস” ধান কাটা উৎসবের উদ্বোধন করেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারুক আহমেদ ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আছলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল বলেন, ডিজিটাল বাংলাদেশে চাষাবাদের ক্ষেত্রে ধান রূপন করা থেকে শুরু করে কাটা পর্যন্ত এখন থেকে আর কাস্তে-মাড়াই ম্যানুয়েল পদ্ধতিতে নয়। এখন থেকে আধুনিক পদ্ধতিতে মেশিন দিয়ে সহজ উপায়ে ধান চাষ করা হবে।

এ লক্ষ্যে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সাত লক্ষ টাকার সরকারি অনুদানে কৃষকদেরমাঝে ডিজিটাল পদ্ধতিতে ধান কাটার সরঞ্জাম দেওয়া হয়েছে। এখন থেকে কৃষকেরা আধুনিক পদ্ধতিতে মেশিন দিয়ে নির্বিঘ্নে চাষাবাদ করতে পারবেন।

স/এষ্