ঢাকাসোমবার , ২ ডিসেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেহেরপুরে দ্বিতীয় দিনের মত কোন পাম্ম থেকে বিক্রয় হচ্ছেনা জ্বালানী তেল

admin
ডিসেম্বর ২, ২০১৯ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি : তেল বিক্রয়ের কমিশন বৃদ্ধি, ট্যাংক-লরী শ্রমিকদের ৫ লক্ষ টাকা দূর্ঘটনা বীমা চালু, ট্যাংক-লরীর ভাড়া বৃদ্ধিসহ ১৫ দফা দাবীতে মেহেরপুরে দ্বিতীয় দিনের মত জ্বালানী তেল উত্তোলন, বিক্রয় ও পরিবহণ বন্ধ রেখেছে পাম্প মালিক ও এর সাথে জড়িত সংশ্লিষ্টরা।

ফলে আজ সোমবার সকাল থেকে কোন পাম্পে বিক্রয় করা হচ্ছে না জ্বালানী তেল ডিজেল, পেট্রল ও অকটেন। তেল নিতে এসে ফিরে যেতে হচ্ছে ভূক্তভোগীদের। ফলে চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন তারা। সামনে বোরো মৌসুম। এভাবে তেল বিক্রয় বন্ধ থাকলে সবচাইতে বেশি বিপাকে পড়তে হবে কৃষকদের। কারণ একদিন পরপর ধানের জমিতে সেচ দিতে হয় তাদের।

মেহেরপুর পাম্প মালিক সমিতির সভাপতি নুর হোসেন আঙ্গুর জানান, এটি কেন্দ্রের সিদ্ধান্ত। দাবি মানা না হওয়া পর্যন্ত তেল বিক্রয় বন্ধ থাকবে।

স/এষ্