বাঘারপাড়া(যশোর) থাকে আজম খাঁনঃ যশোরের বাঘারপাড়ায় ইউএনও এর মহতী পদক্ষেপে ১৪ বছরের আরো এক কিশোরির বাল্য বিয়ে বন্ধ হয়েছে। বাল্য বিয়ে আয়োজনের অপরাধে কনের মা ও দুই মামাকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার জামদিয়া গ্রামের ঋষি পাড়ার নৃপেন দাসের কিশোরি মেয়ে পলি দাসের বিয়ের আয়োজন চলছিলো। নির্বাহী অফিসারের নির্দেশে বাঘারপাড়া থানা পুলিশ বিয়ের আয়োজন থেকে রাত দুইটায় পলির মা অঞ্জনা দাস(৩৮), মামা কুমার দাস(৬০)ও অপর মামা সাধন দাসকে(৫৫) আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ প্রত্যেককে ১০ দিনের কারাদন্ড প্রদান করে।
উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ বলেন, ‘গত বৃহস্পতিবার দুপুরে তিন মহিলা পলি দাসকে নিয়ে আমার কার্যালয়ে আসে। এ সময় তারা পলি দাসকে বিয়ে দেওয়ার কথা জানায়। আমি যেন তাদের ধরে নিয়ে না আসি, তার জন্য আমাকে অনুরোধ করে। আমি বিষয়টি শুনে তাদেরকে বিভিন্নভাবে বাল্য বিয়ের কুফল সম্পর্কে বোঝাতে চেষ্টা করি। এক পর্যায়ে তারা আমাকে কথা দেয় পলি দাসের বিয়ে দিবে না।
এরপর তারা চলে যান। রাতে আমার কাছে মনে হচ্ছিলো পলি দাসের হয়তো আজকে বিয়ে হয়ে যাবে। আমার সন্দেহের বিষয়টি যশোর নড়াইল রোডের টহল পুলিশকে জানায়। ঋষি পল্লিটি হাইওয়ের পাশে হওয়ায় পুলিশের জন্য কাজটি সহজ হয়। রাত দুইটায় পুলিশ ঔ বাড়িতে যেয়ে দেখতে পায় পলি দাসের বিয়ের আয়োজন চলছে।
এরপর সেখান থেকে তিনজনকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ১০ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে’।
স/এষ্

