পঞ্চগড় প্রতিনিধি: বিএনপি জামায়াত গুজব ছড়িয়ে জিনিস পত্রের দাম বাড়িয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন (এমপি)।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে দেবীগঞ্জ উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বিএনপি জামায়াতের একমাত্র অস্ত্র সহিংসতা। এবং স্বাধীনতা বিরোধী শক্তিরা এখনো সক্রিয়। তারা অসত্য খবর প্রচারের মাধ্যমে এই সমাজকে আবারও অস্থির করার চেষ্টা করছে।অন্য দল থেকে যেন সুবিধা বাদিরা আমাদের দলে ঢুকে পড়ে জনগণকে বিভ্রান্ত করতে না পারে সেই জন্য আমাদের সজাগ থাকতে হবে। তারা যেন বিশৃঙ্খলা করতে না পারে এবং সন্ত্রাস তৈরি না করতে পারে।
সম্মেলনে উপস্থিত ছিলেন – পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামীলীগের সধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্বাস আলী ও আবু তোয়াবুর রহমান সহ জেলা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিট আওয়ামীলীগের নেতাকর্মীরা।
স/এষ্

