খালিদ হোসেন মিলু বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের নিরভৃত এক পল্লী খাদাইল গ্রামেই চিকন আলীর জন্ম।
ঢাকাই সিনেমার জনপ্রিয় কৌতুক অভিনেতা শামীম খান (চিকন আলী)। সবচেয়ে কঠিন কাজের একটি হলো মানুষকে হাসানো। এক যুগের ও বেশী সময় ধরে সেই কাজটি করে চলছেন তিনি।
তার অভিনয় দক্ষতা দিয়ে মিশে গেছেন অগণিত ভক্তের হৃদয়ে। হাস্যরসের জন্য বাংলা সিনেমায় এখন চিকন আলীকে ছাড়া অন্য কাউকে ভাবা যায় না। আজ সেই মানুষটির জন্মদিন। ১৯৮৬ সালের (২৭ নভেম্বর) এই দিনে পৃথিবীতে আসেন তিনি।
চিকন আলীর জন্ম ও শৈশব কেটেছে নওগাঁ জেলায় ও নিকটবর্তী জেলা জয়পুর হাটে। পরবর্তীতে পড়াশোনা করেছে বগুড়াতে ও ঢাকা সরকারি তিতুমীর কলেজ এ । পরিবারের সঙ্গে কিছু বিষয় নিয়ে অভিমানের ফলে একসময় বাড়ী থেকে ঢাকায় চলে আসেন চিকন আলী। তারপর এখানে এসে কাজের খোঁজ করতে থাকেন, কিন্তু এই অচেনা নগরীতে মিললো না কাজের সন্ধান।
তখনি মনে হলো স্কুলে পড়াকালীন সময়ের একজন শিক্ষকের কথা তিনি বলেছিলেন তুই যদি জীবনে কিছু করতে না পারিস, চাকরি না পাস, তাহলে কমেডিয়ান হবি। এই কাজটা তুই ভালো পারবি। সত্যিই তাই.. চাকরী করা হলোনা চিকন আলীর, হয়ে গেলেন কৌতুক অভিনেতা।
পরিচালক এমবি মানিক এর হাত ধরে ২০০৬ সালে ‘রঙিন চশমা’ চলচ্চিত্রের মাধ্যমে মিডিয়াতে অভিষেক হয় চিকন আলীর। এরপর জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনে প্রাণে আছো তুমি’ চলচ্চিত্রে কাজ করে ব্যাপক প্রশংসিত হন। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। কাজ করেছেন প্রায় দুই শতাদিক চলচ্চিত্রে।
তার উল্লেখযোগ্য সিনেমাগুলো ‘বসগিরি’ ‘তোর কারণে বেঁচে আছি’ ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায়না’ ‘পোড়ামন’ ”অন্তর জ্বালা’ পাষাণ’ ‘জান্নাত’ ‘আমার প্রানের প্রিয়া’ ‘শুটার’ ‘অনেক দামে কেনা’ ‘মনেপ্রাণে আছ তুমি, যদি বৌ সাজো গো, ‘ক্ষোভ’ ‘হানিমুন’ ‘হিটম্যান’ ইত্যাদি।
বর্তমানে চিকন আলীর হাতে রয়েছে আনন্দ অশ্রু, স্বপ্নে দেখা রাজকন্যা, ‘আগুন’ ‘দরদ’ এসব ছবি।
চিকন আলীর নামের কারণে ও অসংখ্য ভক্তদের ভালোবাসায় তার স্ত্রী খালেদা আক্তার কল্পনা তার নিজ এলাকায় উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল সংখ্যক ভোট এ জয়লাভ করে বদলগাছী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এটাও চিকন আলীর কাছে একটা বড় পাওয়া।
চিকন আলীর জন্মদিনে সকল ভক্ত সহ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
স/এষ্

