ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে কুপিয়ে উলঙ্গ করে অজ্ঞাত লোকটিকে হাত পায়ে কুপিয়ে আহত করেছে দূর্বৃত্তরা। এমনকি উলঙ্গ করে ফেলে যায়! তার পরিচয় মিলছেনা। তিনি এখন ঝালকাঠি সদর হাসপাতালে আছেন।
গতকাল বুধবার রাত ৮টার দিকে ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের লেশপ্রতাপ এলাকায় অজ্ঞাত পরিচয় এই বৃদ্ধকে কুপিয়ে জখম করে সড়কে ফেলে যায় দূর্বৃত্তরা।
পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে। এখন পর্যন্ত তাঁর স্বজনরা খোঁজ পায়নি। সে আশঙ্কা মুক্ত হলেও তাঁর নাম পরিচয় বলতে পারছেনা। সে সদর হাসপাতালের ২য় তলায় সার্জারী ওয়ার্ডে ভর্তি আছেন।
স/এষ্

