ঢাকামঙ্গলবার , ২৬ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জের গজারিয়ার ওয়ার্ড কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল

admin
নভেম্বর ২৬, ২০১৯ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ৮ টি ইউনিয়েনর বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি অগনতান্ত্রিক ও অনিয়মে মাধ্যমে গঠন করা হয়েছে দাবী করে বিক্ষোভ মিছিল ও লিখিত অভিযোগ দিয়েছে বিক্ষুব্দ নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুর ১ টার দিকে মুন্সীগঞ্জ শহরের কোট প্রাঙ্গন থেকে গজারিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ শফিউল্লার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে গজারিয়া উপজেলার পদবঞ্জিত বিক্ষুব্দ নেতাকর্মীরা। মিছিলটি প্রধান সড়ক অতিক্রম করে জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে উপজেলার সকল ইউনিয়নের ওয়ার্ড কমিটি বাতিল চেয়ে জেলা সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মহিউদ্দিন এর কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে জেলা পরিষদ কার্যালয়ের সামনে অবস্থান নেয় বিক্ষুব্দ নেতাকর্মীরা।

এসময় জেলা সভাপতি বিষয়টি ক্ষতিয়ে দেখবেন বলে আস্বাস দিলে বিক্ষুব্দ নেতাকর্মীরা অবস্থান ত্যাগ করে। এসময় আরো উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রেফায়েত উল্লাহ খান তোতা,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ মাজহারুল হক তপন, সাবেক যুগ্ন-সম্পাদক মোঃ গোলাম মোস্তফা খান,সাংগঠনিক সম্পাদক মোঃ মমিনুর হক টিটুসহ প্রায় ৪ শতাধিক নেতাকর্মী।

উপজেলার সকল ইউনিয়নের অনিয়ম কৃত ওয়ার্ড কমিটি বাতিল চেয়ে শফিউল্লাহ খান তার বক্তব্যে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পদকের আমিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করে বলেন,তিনি জাসদ থেকে জাতীয় পাটি সেখান থেকে বিএনপি আর এখন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হয়ে উপজেলা চেয়ারম্যান হয়েছে তার ছত্র ছায়ায় প্রতিটা ইউনিয়নের ওয়ার্ড কমিটি গুলোতে ব্যাপক অনিয়ম ও অগনতান্ত্রিক ভাবে গঠন করা হয়েছে। তাই আমরা এসব অনিয়ম কৃত ওয়ার্ড কমিটি গুলো বাতিলে দার্বী জানাচ্ছি।

স/এষ্