ঢাকামঙ্গলবার , ২৬ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আদমদীঘিতে কৃষক লটারী, ধান ক্রয় উদ্বোধন

admin
নভেম্বর ২৬, ২০১৯ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : চলতি আমন মৌসুমে সরকারী ভাবে সরাসরি কৃষকদের নিকট থেকে ধান ক্রয়ের জন্য কৃষকদের নাম সম্বলিত স্লিপ দিয়ে লটারী করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই লটারী করা হয়। কৃষি বিভাগের নিবন্ধনকারী ১৯হাজার ৭৫৬ কৃষক থেকে লটারীর মাধ্যমে এক হাজার ৪৯১ কৃষক নির্বাচিত করা হয়েছে। লটারী কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লা বিন রশিদ, কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিতোষ কুমার কুন্ডু উপস্থিত ছিলেন। লটারীতে বিজয়ী কৃষকগণ ২৬ টাকা কেজি দরে জন প্রতি এক মেট্টিক টন করে ধান সরকারী ক্রয় কেন্দ্রে বিক্রি করতে পারবেন।

স/এষ্