ঢাকাশনিবার , ২৩ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নলছিটিতে ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার

admin
নভেম্বর ২৩, ২০১৯ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি থানায় ডাকাতি মামলার এক পলাতক আসামিকে ৭ (সাত) বছর পর
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মো. ইউসুফ শিকদার ওরফে ইউসুফ মেকার (৫০) নামের ওই আসামিকে গত শুক্রবার দিবাগত রাতে গ্রেফতার করেন নলছিটি থানার এএসআই মো. জসিম উদ্দিন।

আজ শনিবার দুপুরে তাকে নলছিটি থানা থেকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতার ইউসুফ শিকদার উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের আব্দুল কাদের শিকদারের ছেলে।

এএসআই মো. জসিম উদ্দিন জানান, ইউসুফ মেকার নলছিটি থানায় দায়েরকৃত ডাকাতি মামলার (জিআর-৪০/১২) ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তাকে গ্রেফতার করে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

স/এষ্