প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় নিয়ে ত্রিমুখী দৌড় ঝাপ কেন?
খালিদ হোসেন মিলু , (বদলগাছী, নওগাঁ): এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঐতিহ্যবাহী পাহাড়পুর বৌদ্ধবিহার ও জাদুঘর। এটি ছিল সে প্রজন্মের অন্যতম একটি বিশ্ববিদ্যালয়।
এই বিশ্ববিদ্যালয়ে একসময় আচার্য ছিলেন বিখ্যাত পতি শিলভদ্র ও অতিশ দিপঙ্কর। তারা ছিলেন শিক্ষা ও জ্ঞান বিকাশের ভান্ডার। যাদের নাম এ প্রজন্মেও অবিস্মরণীয়। প্রতিদিন দেশ বিদেশের পর্যটকরা পাহাড়পুর পরিদর্শনে আসেন। শুক্রবার মানববন্ধন ও সূধী সমাবেশ পালন মুহূর্তে পাহাড়পুর পরিদর্শনে আসেন কানাডার রাষ্ট্রদূত।
আজ শনিবার পরিদর্শনে আসেন ফ্রান্সের রাষ্ট্রদূত। ইতিহাস ঐতিহ্যের পাহাড়পুরের মাটিতে এই স্মৃতি পুনরুজ্জীবিত রাখতেই সাবেক নওগাঁ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত সাড়া দেশের জেলা প্রশাসকদের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে পাহাড়পুর বিশ্ববিদ্যালয় নির্মাণের প্রস্তাব করেন। ঐ সমাবেশে জেলা প্রশাসক মিজানুর রহমান প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্ব করেন। সেই আলোকেই নওগাঁ জেলায় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় নির্মাণের এখন ত্রিমূখী রশি টানাটানি সহ দৌড় ঝাপ শুরু হয়েছে।
প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় যেন পাহাড়পুরের মাটিতেই নির্মাণ করা হয় এ নিয়ে বদলগাছী উপজেলাসহ পাহাড়পুর এলাকার সকল স্তরের জনগন প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধনসহ সূধী সমাবেশের আয়োজন করেন। শুক্রবার বিকালে পাহাড়পুর বৌদ্ধবিহারের পাদদেশে গ্রামগঞ্জের সাধারণ জনগণ সমবেত হয়ে পাহাড়পুর বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবিতে মানববন্ধন করেন এবং সন্ধ্যার পূর্ব মুহূর্তে এক সূধী সমাবেশের আয়োজন করেন।
সূধী সমাবেশে মথুরাপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রুস্তম আলী আহম্মেদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শামসুল আলম, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মিজানুর রহমান, গাইবান্ধা জেলার সড়ক ও জনপদ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সিরাজ, উপজেলা ভাইস-চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর, প্রভাষক মেহেদি হাসান, শ্রী বৈদ্যনাথ টপ্প, প্রধান শিক্ষক মামুনুর রশিদ ও মাসুদ আলী, সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমূখ।
বক্তারা বলেন, পাহাড়পুরের ইতিহাস ঐতিহ্যকে লালন করতে সাবেক জেলা প্রশাসক মিজানুর রহমান পাহাড়পুরে বিশ্ববিদ্যালয় নির্মাণের প্রস্তাব করেন। এখন এই প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় নিয়ে জেলায় ত্রিমূখী রশি টানাটানি শুরু হয়েছে। এটা দুঃখজনক। পাহাড়পুর বিশ্ববিদ্যালয় নির্মাণ হলে নওগাঁ, জয়পুরহাট ও বগুড়া জেলার লোকজন খুবই উপকৃত হবেন।
এই তিন জেলার মাঝামাঝি স্থান ঐতিহাসিক পাহাড়পুর এবং দেশের সব অঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাও পাহাড়পুরের উন্নত।তাই প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় পাহাড়পুরের মাটিতেই নির্মাণ করা হোক মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বক্তাদের জোর দাবি। বক্তারা আরো বলেন, বাংলা ভাষার হাজার বছরের প্রাচীন নিদর্শন চর্যাপদ একসময় পাহাড়পুর বিশ্ববিদ্যালয়ে সৃষ্টি হয়েছিল। এজন্য পাহাড়পুর বিশ্ববিদ্যালয় নির্মাণের জোর দাবি এলাকাবাসীর।
স/এষ্

