এম.এম.রহমান,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা- মাওয়া মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন ।শুক্রবার দুপুর সোয়া ২ টার দিকে ষোলঘর এলাকায় ঢাকা – মাওয়া মহা সড়কে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে মাওয়া মুখী স্বাধীন পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৮১৯৪) একটি বাসের সাথে বিপরীত মুখী মাইক্রোবাসের( ঢাকা মেট্রো চ ১৫-৫৫৬৬) মুখমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের ৪ জন সহ ১০ জনই মাইক্রোবাসের যাত্রী। মাইক্রোবাসে থাকা যাত্রীরা সকলে লৌহজং উপজেলার কনকসার থেকে ঢাকার কামরাঙ্গীর চরে যাচ্ছিলেন বিয়ের বরযাত্রী হিসাবে।
পুলিশ ও শ্রীনগর ফায়ারসার্ভিস ষ্টেশন স‚ত্রে জানাগেছে, ঘটনার পরপরই স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মাইক্রোবাসের ভেতরে আটকে পড়া নিহত ও আহতদের উদ্ধার করে। নিহতদের মধ্যে বর রুবেলের বাবা আঃ রশিদ বেপারী (৭০), বোন লিজা (২৪) ভাগনী তাবাসসুম(৬) ও অপর ভাগনী রেনু (১২) একই পরিবারের সদস্য।
নিহতদের মধ্যে অন্যান্যরা হলো মাইক্রোবাস চালক বিল্লাল (২৮), যাত্রী কেরামত বেপারী (৭১), মফিজুল মোল্লা (৬০), তাহসান (৫)। অপর অজ্ঞাত ২ জন ঢাকায় নেওয়ার পথে এম্বুল্যান্সে মারা যায়। এঘটনায় আহত আরো ১০ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স/এন

