ঢাকাবুধবার , ২০ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝিনাইদহে লবণের মুল্যে বৃদ্ধির গুজব ও অবৈধ মজুদ রোধে অভিযান, আটক ১

admin
নভেম্বর ২০, ২০১৯ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ থেকে জেলা প্রতিনিধি জাহিদুর রহমান তারিকঃ ঝিনাইদহে লবণের মুল্যে বৃদ্ধির গুজব ও অবৈধ মজুদ রোধে অভিযান চালিয়েছে পুলিশ ও প্রশাসন। আটক হয়েছে একজন।

১৯ নভেম্বর মঙ্গলবার রাতে শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, সোমবার থেকে জেলার বিভিন্ন বিভিন্ন স্থানে ও ফেসবুকে লবণের মুল্যে বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়ে।

গুজব রোধ ও গুজবকে কাজে লাগিয়ে ব্যবসায়ীরা যেন অবৈধভাবে লবণের মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে এ জন্য রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

এসময় অবৈধ মজুদ রাখার অপরাধে মোহাম্মদ আলী নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়াও বিভিন্ন দোকানীকে দাম অতিরিক্ত না রাখার নির্দেশ দেওয়া হয়। অভিযানে পুলিশ সুপার মো: হাসানুজ্জামানসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

স/এ্ষ