মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে বাই-সাইকেল, স্যানেটরি ন্যাপকিন ও বিভিন্ন শ্রেণির কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে বাগোয়ান ইউপি কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগ মেহেরপুরের উপ-পরিচালক মোঃ তৌফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রীদের মধ্যে ওই বাই-সাইকেল, স্যানেটরি ন্যাপকিন ও পুরস্কার বিতরণ করেন।
বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেনের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ উসমান গনি।
অনুষ্ঠানে এলজিএসপি-৩ এর আওতায় ২০১৮-২০১৯ অর্থ বছরে ইউপির বিভিন্ন বিদ্যালয়ের ৩০ জন ছাত্রীকে বাই-সাইকেল ও দেড় হাজার ছাত্রীকে স্যানেটরি ন্যাপকিন প্রদান করা হয়।
স/এষ্

