ঢাকামঙ্গলবার , ১৯ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেহেরপুরের সব রুটে বাস চলাচল বন্ধ

admin
নভেম্বর ১৯, ২০১৯ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি : নতুন সড়ক ও পরিবহন আইন সংশোধনের দাবিতে মেহেরপুর আন্তঃজেলার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে মেহেরপুর-ঢাকা, মেহেরপুর-চট্টগ্রাম, মেহেরপুর-খুলনা, মেহেরপুর-বরিশালসহ বিভিন্ন রুটে দুর পল্লার সব বাস চলাচল বন্ধ হয়ে যায়।

পূর্ব ঘোষণা ছাড়ায় বাস বন্ধ হওয়ায় চরম দূর্ভোগে পড়েছে দুর-দূরান্তের যাত্রীরা। কাউন্টারে এসে তাদের ফিরে যেতে হচ্ছে। অনেকের গুরুত্বপূর্ন কাজ থাকা সত্বেও তারা গন্তব্যস্থলে যেতে পারছেননা।

চালকরা বলছেন নতুন আইন সংশোধন না করা পর্যন্ত তারা বাস চালাবেন না। ফলে অনির্দিষ্ট কালের জন্য বাস চলাচল বন্ধ থাকতে পারে।

স/এষ্