ঢাকাসোমবার , ১৮ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় দুর্বৃত্তরা রাতের আধাঁরে কৃষকের পাঁকা ধানে আগুন দিয়েছে

admin
নভেম্বর ১৮, ২০১৯ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া(যশোর : পূর্ব শত্রুতার জেরে বাঘারপাড়ায় দুর্বৃত্তরা রাতের অাধারে এক কৃষকের ধানে আগুন দিয়েছে । উপজেলার রামকান্তপুর গ্র্মের মাঠে এ ঘটনা ঘটেছে। স্থানীয়দের ধারনা শনিবার রাতের যে কোন সময় দূর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকের নাম শিমুল হোসেন। তার বাড়ি রামকান্তপুর গ্রামে ।

কৃষক শিমুল হোসেন জানিয়েছেন , সে এবার আমন চাষে রায়পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহুরুল হকের ৫১ শতক জমি বর্গা নিয়ে ধান চাষ করেছে। ধান কেটে মাঠে সাজিয়ে রেখেছিল।

শনিবার রাতে দুর্বৃত্তরা জমির সব ধান আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে । এ ঘটনায় উক্ত কৃষক অর্থনতিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক চেয়ারম্যান জহুরুল হক বলেন, এ ঘটনার বিষয়ে থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। এরকম ন্যাক্কারজনক ঘটনা যারাই ঘটাক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত ।

স/এষ্