ঢাকাসোমবার , ১৮ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝালকাঠিতে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

admin
নভেম্বর ১৮, ২০১৯ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে নদীতে গোসল করতে গিয়ে নাজিম বেপারী (৯৫) নামে এক বৃদ্ধ নদীতে পরে নিখোঁজ হয়। নিখোঁজের একদিন পরে বৃদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সকালে বাড়ির পাশে পিপলিতা খেয়াঘাট থেকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। নাজিম বেপারী ঝালকাঠি সদর উপজেলার চামটা গ্রামের মিজানের শশুর।

জানা গেছে, গত ১২ দিন আগে তার নিজ গ্রাম ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া থেকে জামাই বাড়িতে চামটা গ্রামে বেড়াতে আসে।

গত রবিবার দুপুরে নদীতে গোসল করতে গেলে দুপুর থেকে বিকেল গড়িয়ে গেলে সে ফিরে না আসতে দেখে তাকে খোঁজাখুঁজি করে নদীর ঘাটে যায়। সেখানে গিয়ে দেখতে পায় তার জামা-কাপড় নদীর পাড়েই পরে আছে।

পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পরে না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে খোঁজাখুঁজি করেও প্রথম দিনে তাকে উদ্ধার করতে পারেনি।

পরে সোমবার দুপুরের পর উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স। লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স।

স/এষ্