সভাপতি রনজিৎ কুমার রায় ও সাধারন সম্পাদক হাসান আলী
বাঘারপাড়া(যশার) থেকে আজম খাঁনঃ উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে বাঘারপাড়া উপজলা আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সম্মলন সমাপ্ত হয়েছে। সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে সভাপতি রনজিৎ কুমার রায় ও সাধারণ সম্পাদক হাসান আলীর নাম ঘোষনা করা হয়েছে।
রাবিবার দুপুরে বাঘারপাড়া মহিলা কলজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান । সম্মলনে প্রধান বক্তা ছিলেন কেদ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি।
যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম নয়ন দুপুর আড়াইটায় সম্মলনের আনুষ্টানিক উদ্বোধনের পর আলেচনা সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজলা আওয়ামীলীগের সভাপতি রণজিত কুমার রায় এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেদ্রীয় আওয়ামীলীগের সদস্য পারভীন জাহান কল্পনা, এসএম কামাল হোসেন, যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার, নড়াইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খান নিলু , এসময় আরো উপস্তিতত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলী রায়হান, দপ্তর সম্পাদক মাহমুদ হাসান বিপু, সাবেক এমপি মনিরুল ইসলাম, সহ সম্পাদক আব্দুল মজিদ, সদর উপজেলা কমিটির সভাপতি মোহিত কুমার নাথ, সম্পাদক শাহারুল ইসলাম, মুক্তিযাদ্ধা খয়রাত হোসেন ,সাংগঠনিক সম্পাদক এস এম আবজাল হোসেন, হায়দার গনি খান পলাশ, বাঘারপাড়া উপজলা আওয়ামীলীগর বিদায়ী সম্পাদক জুলফিক্কার আলী জুলাই, সাবক সম্পাদক সালায়মান হোসেন বিশ্বাস, উপজলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্বে ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সদস্য বাঘারপাড়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজগর আলী।
বেলা ১২ টার পর থেকে বাঘারপাড়া মহিলা কলেজ মাঠ কাউন্সিলর আর ডেলিগটদর ভীড়ে পরিপূর্ণ হয়ে ওঠে। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীদের উপচে পড়া ভীড়ে উপজলা সদরের প্রধান সড়ক পরিপূর্ণ হয়ে যায়।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সভপতি হিসাবে বর্তমান সভাপতি রণজিত কুমার রায়ের নাম ও সাধারণ সম্পাদক হিসাব মুক্তি যাদ্ধা হাসান আলীর নাম ঘোষনা করেন।
স/এষ্

