ঢাকারবিবার , ১৭ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ইবি জিয়া পরিষদের দায়িত্ব গ্রহণ

admin
নভেম্বর ১৭, ২০১৯ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিএনপিপন্থী শিক্ষক সংগঠন জিয়া পরিষদের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ধর্মত্বত্ত অনুষদের সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা ভিসির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

জানা গেছে, জিয়া পরিষদের সদ্য বিদায়ী সভাপতি প্রফেসর ড. এম এয়াকুব আলীর সভাপতিত্বে নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ করেন প্রফেসর ড. মোহা: তোজাম্মেল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে পুনরায় নির্বাচিত সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো: ইদ্রিস আলীসহ কমিটির অন্যান্য সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য প্রফেসর ড. মো: মিজানূর রহমান, প্রফেসর ড. মো: আলীনূর রহমান, প্রফেসর ড. মো: নজিবুল হক ও প্রফেসর ড. মো: লোকমান হোসেনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ২৭ অক্টোবর জিয়া পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: আলীনূর রহমান। এছাড়াও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে প্রফেসর ড. মো: লুৎফর রহমান ও সহযোগী অধ্যাপক প্রফেসর এস. এম আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

কমিটির সদস্যরা হলেন, সহ-সভাপতি ড. আকরাম হোসাইন মজুমদার, ড. নুরুন নাহার, ড. আব্দুস শাহীদ মিয়া, ড. এসএম সরফরাজ নেওয়াজ, ড. এ.এস.এম. আইনুল হক আকন্দ।

যুগ্ন সম্পাদক ড. রশিদুজ্জামান, ড. মো: রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ড. রেজাউল করিম, সহ-সাংগঠনিক এস.এম আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক ড. হুসাইন আহমদ, সহ-দপ্তর- ড. মো: শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ ড. মো: শাহীনুজ্জামান, প্রচার সম্পাদক ড. এটি এম মিজানুর রহমান, সহ-প্রচার সম্পাদক- মো: আশেক রায়হান মাহমুদ, সংগ্রহ ও প্রকাশক সম্পাদক- ড. মো: আব্দুল মোমিন, সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক সম্পাদক- ড. মো: মনজুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক ড. মোছা: খোদেজা খাতুন, কার্যনির্বাহী কমিটির সদস্য- ড. মো: মিজানুর রহমান, ড. মো: মনজুরুল হক।

স/এষ্