ঢাকারবিবার , ১৭ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজবাড়ীতে ৯৪১ বোতল ফেন্সিডিল সহ ৩ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব

admin
নভেম্বর ১৭, ২০১৯ ১২:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিবেদক: বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের প্রতি আসক্ত হয়ে পড়ছে।

মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে।

“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারত হতে আগত অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে পাংশা রাজবাড়ী রুট ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকটে পাইকারী বিক্রয় করে থাকে।

এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। গত ১৫ নভেম্বর সকালে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, এক মাদক ব্যবসায়ী চক্র রাজবাড়ী হয়ে একটি ফেন্সিডিলের চালান বিক্রয়ের জন্য নিয়ে যাবে।

এ প্রেক্ষিতে ফরিদপুর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল দুপুর ১টার দিকে রাজবাড়ী জেলার সদর থানাধীন চরলক্ষীপুর গ্রামস্থ জনৈক মোঃ আনসার সরদারের বসত বাড়ির সামনে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের উপর থেকে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে একটি মাইক্রোবাস তল্লাশী করে ৯৪১ (নয়শত একচল্লিশ) বোতল অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে। এসময় মোঃ নাসির উদ্দিন(৩০), পিতা- মৃত মনির হোসেন, সাং- সরদারপাড়া, মোঃ রুবেল (৩২), পিতা- মোঃ মতিউর রহমান, সাং-বিটিশীল মন্দির, উভয় থানা- মুন্সীগঞ্জ সদর, জেলা- মুন্সীগঞ্জ, মোঃ মর্তুজা আলম(৩৬), পিতা- মোঃ নজরুল ইসলাম, সাং- হাজারবিঘি, থানা- শিবগঞ্জ, জেলা- চাপাইনবাবগঞ্জ’ দেরকে গ্রেফতার করে। এ সময় আটককৃতদের হেফাজত থেকে মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত চারটি সিমকার্ডসহ তিনটি মোবাইল ফোন, নগদ ১৫,৫০০/- টাকা, এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। পরবর্তীতে আসামীদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের স্বীকারোক্তি থেকে জানা যায় যে, ধৃত আসামীগণ উক্ত বিপুল পরিমান ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে তাদের হেফাজতে থাকা মাইক্রোবাসে করে পরিবহন করেছিলো এবং তার দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল চাপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে দেশের বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারী বিক্রয় করে থাকে।

ফরিদপুর র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেন্সিডিল ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজবাড়ী জেলার সদর থানায় একটি মামলা হয়েছে। উক্ত চক্রের অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

স/এষ্