ঢাকারবিবার , ১৭ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিদেশ যাওয়ার নেশায় বাঘারপাড়ায় আদম ব্যবসায়ীর খপ্পরে পড়ে ৪ যুবক প্রতারিত

admin
নভেম্বর ১৭, ২০১৯ ১২:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

সাঈদ ইবনে হানিফ : যশোরের বাঘারপাড়ায় এক আদম ব্যবসায়ীর খপ্পরে পড়ে বিদেশ যাওয়ার নেশায় টাকা দিয়ে প্রতারিত হয়েছেন ৪ যুবক।

প্রতারক আদম ব্যবসায়ী রাজু আহম্মেদ টাকা হাতিয়ে নেওয়ার পর ভুয়া কাগজ-পত্র ধরিয়ে দিয়ে ষটকে পড়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ও তাদের পরিবার।

সম্প্রতি এই ঘটনায় বাঘারপাড়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। প্রতারনার স্বীকার উপজেলার বাগডাঙ্গা গ্রামের মোরশেদ আলীর পুত্র মামুন হোসেন বাবু (৩০) জানায় ২০১৮ সালের দিকে এলাকার বিভিন্ন দেওয়ালে ও গাছে সাটানো পোষ্টারের মাধ্যমে যোগাযোগ হয় গোপালগঞ্জ সদরের বাসিন্দা পরিচয় দানকারী আদম ব্যবসায়ী রাজু আহম্মেদের সাথে।

যার যোগাযোগ নং ০১৭৩৫-৯৭১২১১। সে স্বল্প খরচে মালেশিয়া সহ কাতার যাওয়ার সুযোগ সুবিধার কথা বলে। সেই সুবাদে মামুন হোসেন ৫ লক্ষ ২০ হাজার, শেখহাটী মিলন হোসেনের পুত্র মনির হোসেন ২ লক্ষ ৫০ হাজার, বাগডাঙ্গা গ্রামের দিদার আলীর পুত্র সুমন ৯০ হাজার, একই গ্রামের ইউসুফ আলী ৭০ হাজার টাকা আদম ব্যবসায়ী রাজু কে প্রদান করে।

কয়েক মাস পর তাদের হাতে কিছু কাগজপত্র দিয়ে ছটকে পড়ে। এর পর থেকে তার সাথে যোগাযোগ করলে বিভিন্ন রকম নয়-ছয় শুরু করে ঐ আদম ব্যবসায়ী। এতে সন্দেহ হলে তার দেওয়া কাগজপত্র যাচাই করে ভুয়া প্রমানিত হয়।

মুলতঃ এর পর থেকেই ভুক্তযোগীরা একে অপরকে দোষারোপ শুরু করে। যার জের ধরে এই ঘটনায় ক্ষতি পুরণ চেয়ে প্রতারিত সুমন ও ইউসুফের পরিবার আদম ব্যবসায়ী রাজুর সহযোগী হিসাবে মামুন হোসেন বাবুর বিরুদ্ধে থানায় অভিযোগ করলে গত ২ নভেম্বর রাতে স্থানীয় পর্যায়ে একটি শালিশী বৈঠক অনুষ্ঠিত হয়। এবিষয়ে বাবু জানাই আমি কোন আদম ব্যবসায়ীর সহযোগী নই।

তাদের সাথে ঐ আদম ব্যবসায়ীর কাছে টাকা দিয়ে আমিও প্রতারিত। তাছাড়া আমার সাথে কোন লেনদেনও হয়নি। কাজেই ক্ষতি পূরণ দেওয়ার প্রশ্নই আসে না।

স/এষ্