খালিদ হোসেন মিলু বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছীর মিঠাপুর ইউনিয়নের রোকনপুর গ্রামে সড়কে ধান শুকাতে গিয়ে ট্রলির ধাক্কায় আঞ্জুয়ারা (৫৫) নামের এক গৃহবধু নিহত হয়েছে।
গতকাল বুধবার সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে। আঞ্জুয়ারা ধানের বস্তা সড়কের পাশে রেখে সড়ক পরিষ্কার করছিল। এসময় চলন্ত ট্রলি এসে তাকে ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পড়ে এবং ট্রলির চাকা তার উপর দিয়ে চলে গেলে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়।
আঞ্জুয়ারা রোকনপুর গ্রামের মোজাফ্ফর হোসেনের স্ত্রী বলে জানা যায়। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়েছিলাম।
আমি বিধি মোতাবেক ব্যবস্থা নিতাম। কিন্তু মৃতের পরিবার থেকে তারা কোন প্রকার অভিযোগ করবেন না। তারা হয়তো নিজেদের মধ্যে সমঝোতা করেছে।
স/এন

