ঢাকাবুধবার , ১৩ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

দুলাভাইয়ের বাসায় বেড়াতে এসে গন ধর্ষনের শিকার গ্রেফতার-১

nayem ahmed
নভেম্বর ১৩, ২০১৯ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ  মেরে ফেলার হুমকি দিয়ে ২৩ বছরের এক কিশোরী কে গন ধর্ষন করেন দুই চাতাল শ্রমিক।

এ ঘটনায় চাতাল শ্রমিক শাহিন ওরফে ধুলু (২৫) কে পুলিশ গ্রেফতার করে মঙ্গলবার বগুড়া আদালতে প্রেরন করেছে। ঘটনাটি ঘটেছে গত ১১ নভেম্বর সোমবার বগুড়ার আদমদীঘির নশরতপুর এলাকায়। এ ব্যাপারে আদমদীঘি থানায় পালাক্রমে ধর্ষনের অভিযোগে ভিকটিম নিজেই বাদী হয়ে দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলা সুত্রে জানা যায়, আদমদীঘির নশরতপুর কলেজ গেটের সামনে বসবাস করে। একই এলাকায় জনৈক বাবুর চাতালে গাইবান্ধা জেলার পলাশবাড়ীর পুটিয়ামারী গ্রামের সাজুর ছেলে শাহিন ওরফে ধুলু (২৫) ও সাঘাটা উপজেলার দক্ষিন বুড়িদহ গ্রামের মোজামের ছেলে নান্টু হোসেন (২৫) শ্রমিকের কাজ করেন।

ভিকটিম বেশ কিছুদিন পূর্বে আদমদীঘির নশরতপুর কলেজ গেটের সামনে তার দুলা ভাইয়ের বাসায় বেড়াতে আসে। ভিকটিমের দুলা ভাই ও বোন জরুরী কাজের জন্য তার স্কুল পড়–য়া ছেলে ও শালিকা (ভিকটিম) কে বাসায় রেখে শশুড় বাড়ী চুয়াডাঙ্গার বদলগাছিতে যায়। গত ১১ সোমবার নভেম্বর ভিকটিমের ভাগীনা স্কুলে গেলে ভিকটিক একাই বাসায় থাকে।

এই সুযোগে চাতালের শ্রমিক নান্টু ও শাহিন ভিকটিমের দুলা ভাইয়ের দ্বিতলা বাসার শয়ন কক্ষে সু-কৌশলে প্রবেশ করে ভিকটিম কে মেরে ফেলার ভয় দেখিয়ে জোড় পূর্বক পালাক্রমে ধর্ষন করে।

এ ব্যাপারে আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন বলেন, গন ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং শাহিন ওরফে ধলুকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে বগুড়া আদালতে প্রেরন করা হয়েছে অপর আসামীকে গ্রেফতারের তৎপরতা চালানো হচ্ছে এবং ভিকটিক কে ডাক্তারী পরিক্ষার জন্য মেডিক্যালে পাঠানো হয়েছে।

 

স/এন