ঢাকাবুধবার , ১৩ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুরে পুলিশের পৃথক অভিযানে আটক-১১

nayem ahmed
নভেম্বর ১৩, ২০১৯ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব ঃ ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশে ১১ নভেম্বর (সোমবার) রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে জুয়ারী ও মাদক ব্যবসায়ীসহ ১১ জনকে আটক করেছে।

থানা সূত্রে জানা গেছে, এসআই নজরুল ইসলামের নেতৃত্বে এএসআই আখতার, মোস্তাক, নাইমুর ও ফারুক অভিযান চালিয়ে বালিজুড়ি গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে শহিদুল ইসলাম (৪৭), মীর হোসেনের ছেলে রুবেল (৪৫), আক্কাছ আলীর ছেলে কমল মিয়া (৪০), সিধলা গ্রামের জমশেদ আলীর ছেলে রুকন মিয়া (৩৫) বালিজুড়ি বাজার থেকে আটক করা হয়। একই অভিযানের অংশ হিসাবে নন্দী গ্রামের আঃ বারেকের ছেলে মানিক মিয়া (২৫),

আঃ হামিদের ছেলে সোহেল মিয়া (২৮), মৃত সমেদ উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন (৪৫), চুড়ালী গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মানিক মিয়াকে (৩৮) আটক করা হয়। অপর দিকে এসআই করিমের নেতৃত্বে নবীনুর ও সোলেমান অভিযান চালিয়ে নতুন বাজার থেকে ৫০ গ্রাম গাজাসহ আবুল হোসেনের ছেলে রাজু হোসেন (২৫), নুর হোসেনের ছেলে মজিবুর রহমান (৪৫) এবং তারা মিয়ার ছেলে মজিবুর রহমানকে (৪০) আটক করে। আটককৃত সবাইকে ১২ নভেম্বর মঙ্গলবার কোর্টে প্রেরন করা হয়েছে।

 

স/এন