ঢাকামঙ্গলবার , ১২ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ইবি শিক্ষক মুর্তজা আলীর দ্বিতীয় কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন

admin
নভেম্বর ১২, ২০১৯ ১২:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী মুর্তজা আলীর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘তবু তো ফাগুন আসে’ এর মোড়ক উম্মোচন করা হয়েছে। সোমবার বেলা ১২টায় বিশ^বিদ্যালয়ের প্রশাসন ভবনে উপাচার্যের কার্যালয়ে কাব্যগ্রন্থটির মোড়ক উম্মোচন করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী কাব্যগ্রন্থটির মোড়ক উম্মোচন করেন। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মামুন, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান, অধ্যাপক ড. মোহাম্মদ জুলফিকার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

কবি মুন্সী মুর্তজা আলী বলেন, ‘ফুল, দেশ, নদী, পাখি, জাগরণ ও প্রেম-ভালবাসা এসব বিষয়ে লেখা কবিতা নিয়ে ‘তবু তো ফাগুন আসে’ আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ। আশা করি এ কাব্যগ্রন্থটি পাঠক সমাজের কাছে সমাদৃত হবে।’

প্রসঙ্গত, কবি মুন্সী মুর্তজা আলীর প্রথম কাব্য গ্রন্থ ‘মোহন জলের জালে’। ‘তবু তো ফাগুন আসে’ কাব্যগ্রন্থটি কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ। এ কাব্যগ্রন্থে মোট ৫২ টি কবিতা স্থান পেয়েছে।

স/এষ্