ঢাকামঙ্গলবার , ২১ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ডিংডং সেরা নাচিয়ের সেমিফাইনালের টিকিট পেল ৪৫ জন

admin
মার্চ ২১, ২০১৭ ৯:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : ডিংডং সেরা নাচিয়ের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত।  সোম ও মঙ্গলবার আশকোনায় বঙ্গমাতা শেখ ফজিতুন্নেছা উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারের পাদদেশে ৬৮ টি স্কুলের একশত জন প্রতিযোগীর মধ্যে থেকে সেমিফাইনালের টিকিট পায় ৪৫ জন প্রতিযোগী। বিগত তিন মাস রাজধানীর ১৮ আসনের ৪৭৮ টি স্কুলের মধ্যে ৮ টি অঞ্চেলে এই নৃত্য প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে রাজধানীর সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয়ে হল রুমে ৪৫ জন নৃত্য প্রতিযোগীর মধ্যে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। সেখান থেকে ২২ জন প্রতিযোগী ফাইনালের জন্য মনোনীত হবে। আগামী ৩ এপ্রিল সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয়ের মাঠে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি। এটি হক লি : এর সহযোগিতায় এই প্রতিযোগিতা আয়োজন করেছে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী।

স/ এষ্