ঢাকাশনিবার , ৯ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক এসোসিয়েশনের নতুন কমিটি

admin
নভেম্বর ৯, ২০১৯ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক এসোসিয়েশনের ১২তম কাউন্সিল অধিবেশন ও সাধারণ সভায় বাহাউদ্দিন খোন্দকারকে সভাপতি, এস এম সাইফুল মতিন টিপুকে মহাসচিব ও মোঃ শফিকুর রহমানকে সাংগঠনিক সম্পাদক ৩ বছরের জন্য ৪১ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে।

৯ নভেম্বর শনিবার বিকালে রাজধানীর ফার্মগেটস্থ আ.কা.মু. গিয়াস উদ্দিন মিল্কি অডিটোরিয়ামে সংগঠনটির কাউন্সিল ও সাধারণ সভা শেষে এ কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নমেন্ট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মোঃ আফসার আলী বলেন, বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, এ সংগঠনের সদস্যদেরও সেভাবে এগিয়ে যেতে হবে।সংগঠনের সদস্যদের স্বার্থরক্ষায় সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই।

অনুষ্ঠানে সংগঠনটির ৬৪ জেলা থেকে আগত ২ শতাধিক কাউন্সিলর, সংগঠনের উপদেষ্টা, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স/এষ।