ঢাকাবুধবার , ৬ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছা উপজেলা কৃষি ও পুর্নবাসন কমিটির সভা অনুষ্ঠিত

admin
নভেম্বর ৬, ২০১৯ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।  পাইকগাছা উপজেলা কৃষি ও পুর্নবাসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুস সাত্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা আলী নূর হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজিত মন্ডল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও কৃষক আব্দুস সবুর মোড়ল।

সভায় রবি ও খরিদ মৌসুমে ৬৮৫ কৃষককে প্রণোদনা কর্মসূচির আওতায় সার-বীজ বিতরণের সিদ্ধান্ত গৃহিত হয়। যার মধ্যে ২শ কৃষককে ভূট্টা, শীতকালীন মুগ ২শ, তিল ১৮০, গ্রীষ্মকালীন মুগ ১শ ও ৫জন কৃষককে সূর্যমুখীর বীজ বিতরণ করা হবে।

স/এষ্