ঢাকাবুধবার , ৬ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুড়িগ্রামে দলিল লেখকদের স্থায়ীভাবে বসার দাবিতে মানববন্ধন ও সমাবেশ

admin
নভেম্বর ৬, ২০১৯ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের দলিল লেখকদের স্থায়ীভাবে বসার স্থান করে দেয়ার দাবিতে মানবন্ধন, প্রতিবাদ মিছিল সমাবেশ করেছে দলিল লেখকরা।

নাগেশ্বরী সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের আয়োজনে ৬ নভেম্বর বুধবার বেলা ১১টায় ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের নাগেশ্বরী উপজেলা গেটের সামনে এই মানববন্ধন ও সমাবেশ করেন তারা।

এ সময় বক্তব্য রাখেন দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব শুকুর আলী, সাধারণ সম্পাদক আব্দুল হাই ভুট্টু, যুগ্ম সাধারণ সম্পাদক রানু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন ভেন্ডার প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, আমরা ধীর্ঘদিন ধরে রাস্তার পাশে মাটিতে বসে দলিল লেখার কার্যক্রম পরিচালনা করে আসছি। দেশের সব জায়গায় দলিল লেখকদের সুন্দর পরিবেশে বসার জায়গা থাকলেও তা আমাদের নেই। কিন্তু পরিতাপের বিষয় রাস্তার পাশে বসে কাজ করলেও সেখানে পাবলিক টয়লেট স্থাপন করায় আমাদের বসার স্থানটি অনুপযোগী হয়ে পড়বে।

তাদের বসার স্থান সংলগ্ন একটি পাবলিক টয়লেট স্থাপন করায় তা স্থানান্তর এবং তাদের স্থায়ীভাবে বসার জায়গা করার দাবিতে একটি মিছিল বের করেন।

মানবন্ধন শেষে একটি মিছিল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন তারা।

স/এষ্