ঢাকাসোমবার , ২০ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

জিল্লুর রহমানের সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

admin
মার্চ ২০, ২০১৭ ৬:২২ পূর্বাহ্ণ
Link Copied!

বিশিষ্ট রাজনীতিবিদ ও  সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানে ৪র্থ মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ।

সোমবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শ্রদ্ধা নিবেদন করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জিল্লুর রহমান একজন সৎ, নিষ্ঠাবান ও নিবেদিত প্রাণ রাজনীতিক। আজকের দিনে আমরা যখন সৎ, নিষ্ঠাবান ও নিবেদিত প্রাণ রাজনীতিক খুঁজি তখন জিল্লুর রহমান নিজেই তার নিজের উদাহরণ।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

স/নিপা