খালিদ হোসেন মিলু, বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবু তাহির উপজেলার কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
এ-উপলক্ষ্যে গত ৫ নভেম্বর মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করেন। উক্ত মতবিনিময় সভায় উপজেলার তিনটি প্রেসক্লাবের সভাপতি,সম্পাদক সহ সদস্য গন উপস্থিত ছিলেন।
এতে বক্তব্য রাখেন বদলগাছী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক দুলু, সম্পাদক সানজাদ রয়েল সাগর, সাংবাদিক আবু সাঈদ, ,সিনিয়র সাংবাদিক সহিদুল ইসলাম (দবির), অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, সাংবাদিক হাফিজার রহমান,সাংবাদিক হাসানুজ্জামান, সাংবাদিক মোশারফ হোসেন পিন্টু, সাংবাদিক খালিদ হাসান মিলু, সাংবাদিক আবু জর গিফারী,সাংবাদিক রুবেল হোসেন, সাংবাদিক আব্দুল কাদের,সাংবাদিক আহসান হাবিব শিবলু, ছারোয়ার হোসেন, ফজলে মওলা, শহীদুল ইসলাম প্রমুখ।
স/এষ্

