আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ভয় কে জয় করে এগিয়ে নিতে হবে। ১৯৭১ সালে স্বাধীনতা বিরোধীরা বাঙ্গালী জাতির উপর যে অত্যাচার, নিপীড়ন চালিয়ে ছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে সেই দোষরদের পরাস্ত করে দেশ স্বাধীন করেছিল।
বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামীগের সভাপতি নেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন ধারন করে ভয় কে জয় করে বাংলাদেশের উন্নয়ন কে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিএনপির নেতৃত্বেধীন সরকারের সময় অপকর্মের কারনে এ দেশ অনেক পিছিয়ে ছিল।
আওয়ামীগ ক্ষমতায় আসার পর জঙ্গীবাদ দমন, শিক্ষা, কৃষি, বিদ্যুৎ , ফ্লাইওভার, মেট্রোরেল, মধ্যম আয়ের দেশ, জিজিটাল বাংলাদেশ, পদ্মা সেতু সহ দৃশ্যমান উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সান্তাহার পৌর শহরের উপহার টাওয়ারে এক বিশাল কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়া আওয়ামীলীগের সাধারন সম্পাদক মজিবর রহমান মজনু উপরোক্ত কথাগুলো বলেন।
আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ কুদরত-ই-এলাহী কাজলের সভাপতিত্বে বিশাল কর্মী সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ডা: মকবুল হোসেন।
আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর সঞ্চালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, সাবেক গর্ভনর কছিম উদ্দিন, জেলা সহ-সভাপতি এ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, যুগ্ন সম্পাদক টি জামান নিকেতা, রাকিবুল হাসান রিপু, মন্জুরুল আলম মোহন, সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলু, প্রদীপ কুমার, জেলা পরিষদের সদস্য ও প্রচার সম্পাদক সুলতান মাহমুদ রনি, আইন বিয়ষক সম্পাদক এ্যাডভোকেট তরিবর রহমান তবি, গাবতলী উপজেলা চেয়ারম্যান ও জেলা নেতা রুহুল মোমিন তারিক, কাহালু উপজেলা সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ, জেলা ছাত্রলীগ নেতা অসিম কুমার, আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, যুগ্ন সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, সাংগঠনিক সম্পাদক জার্সিস আলম রতন, সাংগঠনিক সম্পাদক নিসরুল হামিদ ফুতু, সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক এস,এম, জাহিদুর বারী, উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি, সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক রাশেদুল ইসলাম রাজা, উপজেলা কৃষকলীগ সভাপতি হারুনুর রশিদ সোহেল প্রমুখ।
স/এষ্

