ঢাকাশনিবার , ২ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে জাতীয় যুব দিবস পালিত

admin
নভেম্বর ২, ২০১৯ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : সারা দেশের ন্যায় নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

“দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা যুব উন্নয়ন কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে মুহা: আবু তাহির এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খাঁন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান (তিতু), নওগাঁ জেলা মহিলা লীগের সাঃ সম্পাদিকা ফেন্সি আকতার প্রমূখ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির। শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষিত ১৪ জন যুবক-যুবতীদের মাঝে ৭ লক্ষ ৪০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

স/এষ্