ঢাকাশনিবার , ২ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে আজমত উল্লা খান স্কুল এন্ড কলেজে ছাত্রছাত্রীদের মাঝে ভর্তি ফরম বিতরণ

admin
নভেম্বর ২, ২০১৯ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে উত্তর আউচপাড়া এলাকায় আজমত উল্লা খান স্কুল এন্ড কলেজের উদ্বোধনী অনুষ্ঠান ছাত্রছাত্রীদের মাঝে ভর্তি ফরম বিতরণ গতকাল শনিবার বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বাবু রমেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এবং টঙ্গী কমার্স কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সরকার জাহিদুল ইসলাম টিপুর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. মো: আজমত উল্লা খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব মো: ওসমান আলী, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, টঙ্গী থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এড. হেলাল উদ্দিন, টঙ্গী পৌরসভার সাবেক কাউন্সিলর মজিবুর রহমান, আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ প্রমুখ।

স/এষ্