ঢাকাশনিবার , ২ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু

admin
নভেম্বর ২, ২০১৯ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: সুন্দর ও মনোরম পরিবেশের মধ্যেদিয়ে ফরিদপুরের সালথায় জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছে।

শনিবার সকাল ১০ টায় উপজেলার ১টি কেন্দ্র ও ৩টি ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময় সব কয়টি কেন্দ্র পরিদর্শণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের জানান, ১৫ টি উচ্চ বিদ্যালয়ের ১৪৯৪ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষা ও ৭টি মাদ্রাসার ৩৩৪ জন শিক্ষার্থী জেডিসি পরীক্ষায় অংশগ্রহন করেছেন।

সালথা মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, জয়ঝাপ উচ্চ বিদ্যালয় ও সাড়–কদিয়া উচ্চ বিদ্যালয় ভেন্যুতে বাংলা পরীক্ষা এবং সালথা সরকারী কলেজ ভেন্যুতে মাদ্রাসার কুরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১১ নভেম্বর জেএসসি ও ১৩ নভেম্বর জেডিসি পরীক্ষা শেষ হবে।

স/এষ্