ঢাকাশনিবার , ২ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

‘চুলবুল পাণ্ডে’ আবার আসছে ধাবাং-৩ নিয়ে

admin
নভেম্বর ২, ২০১৯ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

চমক ডেস্ক : কথায় বলে, ‘এজ ইজ জাস্ট আ নাম্বার’ সেই কথাকেই বারে বারে প্রমাণকরছেন বলিউড ভাইজান সলমন খান। বয়স দাঁড়িয়েছে ৫৩। তবে গ্ল্যামারে আর কেতায় এখনও টেক্কা দিতে পারেন যে কোনও তরুণ তুর্কিকে।

পরের বছর ইদে আসছে প্রভুদেবা পরিচালিত ‘রাধে’। আর ওই ছবিতেই সলমনের বিপরীতে রয়েছেন তাঁর চেয়ে বয়সে প্রায় ২৬ বছরের ছোট নায়িকা। কে বলুন তো? বলি টাউনের গ্ল্যাম গার্ল দিশা পাটানি। হ্যাঁ, প্রথমবার জুটি বাঁধতে চলেছেন সলমন-দিশা। ইনস্টাগ্রামে পোস্ট করে সে কথা নিজেই জানিয়েছেন ‘চুলবুল পাণ্ডে’। সলমন এবং দিশা ছাড়াও ওই ছবিতে থাকবেন জ্যাকি শ্রফ, রণদীপ হুডা।

সঞ্জয় লীলা ভনশালীর সঙ্গে সলমনের ‘ইনশাল্লাহ’-র প্ল্যান ভেস্তে যাওয়ায় ভাইজান ফ্যানেদের মুখ হয়েছিল ভার। ইদ আসবে, অথচ ভাইজানের কোনও ছবি আসবে না বড় পর্দায়, বিশ্বাসই হচ্ছিল না তাঁদের। কিন্তু ফ্যানেদের সাধারণত নিরাশ করেননা ‘দাবাং’খান। তাই আগামী বছরের ২২ মে, ইদের সময়েই মুক্তি পাবে ‘রাধে’। প্রস্তুতি চলছে পুরোদমে। চলছে জমিয়ে শুট-ও।

স/এ্ষ