ঢাকারবিবার , ১৯ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভেঙে ফেলা হবে ঢাকা নিউ মার্কেট

admin
মার্চ ১৯, ২০১৭ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা নিউ মার্কেট ভেঙে নতুন ভবন নির্মাণ করা হবে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদন অনুযায়ী ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) ও বনলতা মার্কেট অত্যধিক ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, এ দুটি মার্কেট শিগগিরই ভেঙে ফেলা হবে। নয়তো যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

রোববার রাজধানীর ধলপুরে ডিএসসিসির ক্লিনার কলোনির একটি ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, ঝুঁকিপূর্ণ ভবনের ওই তালিকার মধ্যে শাঁখারি বাজার, তাঁতীবাজার, দয়াগঞ্জ, শ্যামবাজার, লালকুঠিসহ বিভিন্ন এলাকায় ঐতিহ্যবাহী জরাজীর্ণ ভবনও রয়েছে। এসব ভবন ভাঙার ক্ষেত্রে সরকারের বিধি-নিষেধ রয়েছে। কিন্তু সামান্য কারণে বা ভূমিকম্পে এসব ভবন ভেঙে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই ঐতিহ্য রক্ষার চেয়ে জননিরাপত্তা নিশ্চিত করা আরও বেশি জরুরি।

তিনি বলেন, ব্যক্তিমালিকানাধীন ঝুঁকিপূর্ণ ভবন নিজ উদ্যোগে স্বল্প সময়ে ভেঙে ফেলতে বাড়ির মালিকদের নোটিশ দেওয়া হবে। অন্যথায় ডিএসসিসির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঐতিহ্যবাহী ভবনগুলোর বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চান মেয়র।

প্রসঙ্গত, পঞ্চাশের দশকের শুরুতে ৩৫ একর (১,৪০,০০০ বর্গ মিটার) আয়তনে ঢাকা নিউ মার্কেটের বিভিন্ন ভবনের নির্মাণ কাজ শুরু হয়। পর‌্যায়ক্রমে যা আজকের রূপ পায়। এই মার্কেটে মোট ৪৪০ টি দোকান রয়েছে।

 স/নিপা