ঢাকাশুক্রবার , ১ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝালকাঠিতে বিদ্যালয়ের ডিজিটাল হাজিরা মেশিন ক্রয় বাণিজ্য

admin
নভেম্বর ১, ২০১৯ ৯:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিন স্থাপন নিয়ে বানিজ্য চলছে।১১হাজার টাকার মেশিন ক্রয় করতে বাধ্য করা হচ্ছে ৩২হাজার ৫শত টাকা।

অভিযোগ সুত্রে জানা যায়, সরকারি নির্দেশনা রয়েছে,স্কুল ম্যানেজিং কমিটি এবং প্রধান শিক্ষকের সম্বনয়ে ডিজিটাল হাজিরা মেশিন ক্রয় করে স্কুলে স্থাপন করতে হবে।তবে ঝালকাঠিতে প্রাথমিক বিদ্যালয়ে কিছু প্রধান শিক্ষক ৩২ হাজার ৫০০ টাকায় হাজিরা মেশিন ক্রয় করতে রাজি হয়নি।

এর কারনে দায়িত্বপ্রাপ্ত সহকারি শিক্ষা কর্মকর্তা মঞ্জুর হোসেন মোল্লা স্কুলের প্রধান শিক্ষকদের একত্রিত করে সভা করেন, উপরের নির্দেশ আছে বলে, বিভিন্ন অজুহাত দেখিয়ে উচ্চ মূল্যে হাজিরা মেশিন কিনতে বাধ্য করছেন। ৩০ অক্টোবর বুধবার দুপুর ১টার সময় সদর উপজেলার মানপাশা শেরেবাংলা প্রাথমিক বিদ্যালয়ে পার্শ্ববর্তি স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে সভা ডাকেন, এটিও মঞ্জুর হোসেন মোল্লা।

বিষয়টি গনমাধ্যম কর্মিদের নজরে আসলে সভাস্থলে এটিও উপস্থিত হননি। অত্র স্কুলের প্রধান শিক্ষক টিপু জানান, ডিজিটাল হাজিরা মেশিন ৩২হাজার ৫শত টাকায় কিনতে হবে, সে বিষয়েই আলোচনা হবে। তাই সভা ডেকেছেন এটিও ম্ঞ্জুর হোসেন মোল্লা। তাই অন্য সব স্কুলের প্রধান শিক্ষক’রা হাজির হয়েছেন।

জানা গেছে, ঝালকাঠির প্রায় স্কুলেই ডিজিটাল হাজিরা মেশিন ৩২হাজার ৫শত টাকায় কেনা হয়েছে। সেটি আবার এটিও মঞ্জুর হোসেন মোল্লার নির্দেশে কথিত এসবি কোম্পানির মাধ্যমে ক্রয় করা হয়েছে।এমন খবরও রয়েছে যে, ইছানীল স্কুলে স্কুল ম্যানেজিং কমিটি এবং প্রধান শিক্ষক’র সম্বনয়ে ১৫হাজার টাকায় হাজিরা মেসিন ক্রয় করা হয়েছিল। সেই ঘটনা নিয়ে তোলপাড় হয়েছে।

এ ব্যপারে জানতে চাইলে, এটিও মঞ্জুর হোসেন মোল্লা মুঠোফোনে ফোন রিসিভ করেননি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুঠোফোনে জানান,ডিজিটাল হাজিরা মেশিন স্ব-স্ব স্কুলের প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটি ভাল মানের মেশিনটি স্থাপন করবেন। কোন রকম অনিয়ম হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

স/এষ্