গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সম্প্রতি সময়ে বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত থাকার কারণে এবং দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার আশঙ্কায় আনোয়ার হোসেন নামের এক যুবলীগ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আনোয়ার হোসেন উপজেলার পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
গত ৩০ অক্টোবর এক জরুরী সভার সিদ্ধান্ত অনুযায়ী গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমেদ ও যুগ্ম আহ্বায়ক সাহাব উদ্দিন তাকে এ অব্যাহতি দেন। পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আফাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স/এষ্

