ঢাকাশুক্রবার , ১ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সীমান্ত নিরাপত্তা নিয়ে বেনাপোলে বিজিবি-বিএসএফ উচ্চ পর্যায়ের বৈঠক

admin
নভেম্বর ১, ২০১৯ ৮:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: ভারত বাংলাদেশ সীমান্ত পর্যায়ে পারস্পারিক আস্থা বৃদ্ধি, সীমান্ত নিরাপত্তা, সীমান্তে বিভিন্ন উন্নয়নমুলক কাজ এবং বিজিবি বিএসএফ সমম্বিত টহল জোরদার করার জন্য বিজিবি ও বিএসএফ এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়।

বুধবার বেলা ১২ টার সময় বেনাপোল বিজিবি সদর ক্যাম্পে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সীমান্ত সংক্রান্ত প্রতিনিধি দলের বৈঠকে বাংলাদেশের ৬ সদস্যর পক্ষে নেতৃত্ব দেয় বিজিবির অতিরিক্ত মহাপরিচালক জালাল গনি খান, এনডিসি, পিএসসি, রিজিয়ন কামন্ডার, দক্ষিন পশ্চিম রিজিয়ন যশোর । বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যান্যের মধ্যে অংশ নেয় বিজিবি দক্ষিন -পশ্চিম রিজিয়ন, যশোর এর আওতাধীন খুলনা ও কুষ্ঠিয়া সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট স্টাফ অফিসারকৃন্দ।

অপরদিকে বিএসএফ ৫ সদস্যর নেতৃত্ব দেয় সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার আইজি শ্রী ইয়াগেশ বাহাদুর খুরানিয়া, আইপিএস। এ প্রতিনিধিদলে বিএসএফ কলকাতা ও কৃষ্ণনগর সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট স্টাফ অফিসারবৃন্দ অংশ গ্রহন করেন।

বিজিবি পরিচালক অপারেশন আহমেদ জুনাইদ আলম খান বলেন, উভয় দেশের মধ্যে পরস্পর সৌহার্দ্য সম্প্রতী ও সীমান্তে নিরাপত্তা সীমান্তে উন্নয়নমুলক কাজ নিয়ে আলোচনা হয়। এছাড়া উভয় দেশের সীমান্তে নিরাপত্তা জোরদার করতে যৌথভাবে টহলের জন্য ও বৈঠকে স্থান পায়।

স/এষ্