বাঘারপাড়া (যশোর): বাঘারপাড়ায় ভ্রাম্যমান অাদালত দুই ইয়াবা আসক্তকে তিন মাসের কারাদন্ড দিয়েছে। বুধবার দুপুরে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানিয়া আফরোজ এ দন্ডাদেশ প্রদান করেন।
খাজুরা পুলিশ ক্যাম্প সূত্রে জনা গেছে, চন্ডিপুর গ্রামের আব্দুল মজিদ মন্ডলের অনার্স পড়ুয়া ছেলে ইমন প্রতিদিনই তার ঘরে বসে ইয়াবা সেবন করতো। ইমন নিজ ঘরের জানালা দরজা বন্ধ করে উচ্চ আওয়াজে মিউজিক বাজিয়ে প্রতিদিনই মাদক সেবন করতো।
তার এসব কাজে সহযোগিতা করতো প্রতিবেশি মকসেদ মোল্যার ছেলে ভ্যান চালক আজিজুর রহমান(৪০)। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে ইমন ও আজিজুরকে আটক করে। এ সময় ভ্রাম্যমান আদালত তাদের তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
স/এষ্

