ঢাকাবুধবার , ৩০ অক্টোবর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি ॥ ৮ ডাকাত গ্রেফতার

admin
অক্টোবর ৩০, ২০১৯ ৭:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

টঙ্গী প্রতিনিধি ।। গাজীপুরের টঙ্গীতে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও ওয়াকিটকিসহ ৮ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো শহিদ আকন্দ (৪২), জাকির হোসেন ওরফে কামাল (৩৫), শাজাহান (৩৫), মাহাবুব মানিক (৩১), বাবু ইসলাম ওরফে পিচ্চি বাবু (২৮), আল আমিন হোসেন (৩৬), নুর ইসলাম (২৯) ও আর্জিনা বেগম (২৩)।

এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি শর্টগান, ৪ রাউন্ড কার্তুজ, ১টি পিস্তল কভার, ১ টি প্রাইভেটকার, ২টি ওয়াকিটকি সেট, ৩ টি ডিবি লেখা জ্যাকেট, ৪ টি ধারালো ছুরি, ১ টি চাপাতি, ২০ টি মোবাইল ফোন, ১টি কাটার, ১ টি গ্রান্ডিং মেশিন, ১ টি হেক্স ব্লেড, ৮ টি গাড়ীর নম্বর প্লেট, ৩ টি তালা খোলার রড, ৪ টি ওয়াকিটকি চার্জার ও নগদ ৪,৫০০ টাকা উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার গ্রেফতারকৃতদেরকে জিএমপির টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব জানায়, গত সোমবার রাত পৌনে ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে টঙ্গী ট্রাক স্ট্যান্ডের সামনে সংঘবদ্ধ ডাকাতদল ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর কোম্পানী কমান্ডার এএসপি সালাহ উদ্দিনের নেতৃত্বে র‌্যাব-১ এর একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানায়, ২০১৩ সাল থেকে ১৫/১৬ জনের সংঘবদ্ধ ডাকাত দলটি ডিবি জ্যাকেট, ওয়াকিটকি ইত্যাদি ব্যবহার করে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত রয়েছে।

স/এষ্