বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: মঙ্গলবার সকালে যশোরের বাঘারপাড়ায় বাসুয়াড়ি ইউনিয়ন পরিষদে মানব পাচার প্রতিরোধ কমিটি (সিটিসি ) সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউএসএইড ও উইনরক ইন্টারন্যাশনাল এর আর্থিক সহযোগীতায় রাইটস যশোর এর আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ সরদার , বক্তব্য রাখেন, রাইটস যশোর বিসিটি আইপি প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার এস এম আজহারুল ইসলাম, প্রোগ্রাম অফিসার ঝুমা হালদার, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর রুহল কুদ্দুস শাকিল, প্রধান শিক্ষক আব্দুল মজিদ, বাঘারপাড়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক হুমায়ুন কবির, ইউপি সচিব শহীদ ইকবাল দ্বিপ, ইউপি সদস্য তুরাফ আলী, হামিদ গাজী, সুলতান রাজা শরিফা খাতুন প্রমুখ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন।
স/এষ্

